ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে ওএমএস ডিলার নিয়োগ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ‘ওএমএস ডিলার নীতিমালা-২০২৪’ বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হয়।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন নীতিমালা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ওএমএস কমিটির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে লটারি কার্যক্রম সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। লটারি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।

নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে লক্ষ্যে সবার উপস্থিতিতে স্বচ্ছ বক্সের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের আবেদনকারী ডিলার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত আবেদনকারীরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রক্রিয়ার স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে ডিলার নিয়োগ নিশ্চিত করা হয়েছে। ওএমএস কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে খাদ্যশস্য পায়, সে বিষয়ে প্রশাসন সজাগ থাকবে। পাশাপাশি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়া পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৫

error: Content is protected !!

কুষ্টিয়ায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে ওএমএস ডিলার নিয়োগ

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :