ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে কৃষি প্রণোদন বিতরণ

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন/প্রণোদন সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এই সব বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মো. রাকিব, মো. ইব্রাহিম, গানিউল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা
কৃষি প্রণোদনার মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন খরচ কমিয়ে আপনাদের আয় বৃদ্ধি করা এবং দেশের প্রতিটি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনা। আমরা যেন এইসব ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে এই সব ফসল আমরা রপ্তানি করতে পারি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন জানান, কৃষি প্রণোদনার আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেকে ১ বিঘা করে জমির জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার ও ৭ কেজি বালাইনাশক দেওয়া হয়েছে। এবং পূনর্বাসন সহায়তা খাত হতে হলুদ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেকে ২০শতক জমির জন্য ১০০কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

গোমস্তাপুরে কৃষি প্রণোদন বিতরণ

আপডেট টাইম : ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :