ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু

মানিক কুমার দাসঃ

ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব-এর ১৯১তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আশ্রম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক জিএম অশোক সিংহ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহীদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল। এছাড়া বক্তব্য দেন আশ্রমের সহ-সম্পাদক স্বামী কালী কেশানন্দ। এ সময় উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী শুর বরানন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিলয় চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মানবকল্যাণে তাঁর অবদান অনন্য। মানব প্রেম ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ভোর সাড়ে পাঁচটায় মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র ও স্তবগান, বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি ও হোম, জপ-ধ্যান, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, ভোগ আরতি, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন এবং সন্ধ্যায় আরতি ও ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়।

আগামীকাল শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র ও স্তবগান, ঠাকুর পূজা, ভক্তসম্মেলন, ভাগবত পাঠ, রামায়ণ গান এবং পরিশেষে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়া পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৫

error: Content is protected !!

ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :