সোহাগ কাজীঃ
মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বরিশাল) থেকে আসা একটি বিআরটিসি বাসের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: সফিকুল ইসলাম জানান, ইমরান পরিবহনের বাসটি একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন আরোহী প্রাণ হারান।
উদ্ধার অভিযান ও যান চলাচল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বর্তমানে কাজ করছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 




















