ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৩০ হাজার টাকা চাঁদা না দিলে ৫-৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলার হুমকি

নিজস্ব প্রতিনিধিঃ

৩০ হাজার টাকা চাঁদা না দিলে ৫-৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলার হুমকি অভিযুক্ত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সিপাহী মুস্তাইন শাহ মামুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে একটি কসমেটিকস ও ক্রোকারিজ দোকানে ভ্যাট বকেয়ার অভিযোগ তুলে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে ৫-৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাতটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ী পাভেল কসমেটিকস অ্যান্ড ক্রোকারিজের মালিক প্রান্ত সাহা লিখিত অভিযোগে জানান, মুস্তাইন শাহ মামুন নামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একজন সিপাহী দোকানে এসে বলেন, ‘তোমাদের দোকানে অনেক ভ্যাট বাকি আছে। ৩০ হাজার টাকা দিলে বিষয়টা মিটিয়ে দেওয়া যাবে। না দিলে ৫-৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা হবে।’

ক্ষোভ প্রকাশ করে প্রান্ত সাহা বলেন, ‘আমাদের ছোট দোকান, এখানে আবার কিসের লাখ লাখ টাকার ভ্যাট? হঠাৎ এমন কথা শুনে আমি ভয়ে দিশেহারা হয়ে পড়ি।’

অভিযোগে আরও বলা হয়, ১৭ ফেব্রুয়ারির মধ্যে টাকা দেওয়ার আলটিমেটামও দেন ওই সিপাহী। নির্ধারিত দিনে অভিযুক্ত ব্যক্তি আবার দোকানে আসেন। চরম আতঙ্কে প্রান্ত সাহা তার এক আত্মীয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিতে চান তাকে। তবে অভিযুক্ত ব্যক্তি তা নিতে অস্বীকৃতি জানিয়ে ১৫ হাজার টাকা দাবি করেন বলে জানা গেছে।

বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নজরে এলে তারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় নেন। পরে তাকে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়।

সাতৈর বাজারের মিষ্টি ব্যবসায়ী স্বপন সাহা বলেন, ‘আমি খবর পেয়ে দোকানে এসে মামুন ভাইয়ের সঙ্গে কথা বলি। তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। তবে তিনি ১৫ হাজার টাকা দাবি করেন। না দিলে ভ্যাটের মামলা দেবেন বলে হুমকি দেন।’

এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে বাজারের গণ্যমান্য ব্যক্তিরা তাকে জিজ্ঞেস করে ছেড়ে দেন। আমরা দোকান মালিককে বলেছি, আইনের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন।’

অভিযুক্ত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সিপাহী মুস্তাইন শাহ মামুন বলেন, ‘তাদের দোকানে গিয়েছিলাম, অনেক ভেজাল হয়েছে। তারা আমাকে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিল। তবে আমি টাকা নেইনি। আমাকে ফাঁসাতে তারা এটা করছে।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হবে। পরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা করে থাকলে তিনি অন্যায় করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়া পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৫

error: Content is protected !!

৩০ হাজার টাকা চাঁদা না দিলে ৫-৭ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলার হুমকি

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
নিজস্ব প্রতিনিধি :