বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জ জেলার মধ্যে মুকসুদপুর উপজেলা প্রথম অবস্থানে থাকায় ভূয়সী প্রশংসায় ভাসছেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।
জানা যায়, ই-মিউটেশন ওয়েবসাইটে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে মুকসুদপুর উপজেলা সবসময়ই চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল। বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতের এ উপজেলায় যোগদানের পরে, তাঁর নিরলস প্রচেষ্টায় মুকসুদপুর উপজেলা প্রথম অবস্থানে আছে। এ নিয়ে সাধারণ মানুষ এবং সুশীল সমাজে ভূয়সী প্রশংসায় ভাসছেন বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এবিষয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, আমি যোগদানের পর থেকে ই-মিউটেশন ওয়েবসাইটে মুকসুদপুরকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ০৪/০৫ অবস্থানে সবসময় পেয়েছি। মান্যবর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ইউএনও স্যারের দিকনির্দেশনা ও আমার উপজেলা ভূমি পরিবারের সদস্যবৃন্দের নিরলস পরিশ্রমে বর্তমানে মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলার মধ্যে ১ম অবস্থানে আছে।
আমি এই ১ম অবস্থান ধরে রাখতে চাই ও উপজেলাবাসীর মাঝে ভূমি সেবা আরো কার্যকরভাবে পৌঁছে দিতে চাই। মুকসুদপুর উপজেলার জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কাগজপত্র ঠিক থাকলে আমি ১ দিনেই নামজারি করে দেই। নামজারির মোট ফি-১১৭০ টাকা, যার পুরোটাই অনলাইন ভিত্তিক।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















