ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১১

-ছবিঃ প্রতীকী।

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়া-১ আসনের দৌলতপুরে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যান।

এ সময় বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। পরে জামায়াত কর্মীরাও পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ঘটনার সময় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০) ও হাসান (২৮) এবং বিএনপি কর্মী লিটন (৩৫) সহ আরও ৮ জন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উভয় দলের নেতারা একে অপরের ওপর হামলার অভিযোগ করেছেন। দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন বলেন, জামায়াত সমর্থকরা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।

অন্যদিকে জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ অভিযোগ করেছেন, বিএনপি সমর্থকরা আমাদের কর্মীদের আহত করেছে। আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

error: Content is protected !!

দৌলতপুরে নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১১

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :