ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভ্যাট-ট্যাক্স আত্মসাতের অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্ত

ইসমাইল হােসেন বাবুঃ

ভ্যাট ও ট্যাক্স খাতের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন(ইসি)।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-১৮/২০২৫) দায়ের করা হয় এবং পরবর্তীতে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতারআহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালনকালে ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্তকরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

আদেশে উল্লেখ করা হয়, অভিযোগের গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বিরত রাখা প্রয়োজন ও সমীচীন বলে কমিশন মনে করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী কল্লোলবিশ্বাসউপজেলা নির্বাচন কর্মকর্তা দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কর্মস্থল: মনিরামপুর, যশোর)-কে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা প্রাপ্য হবেন বলেঅফিস আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে এর আগেও এক উপ-সচিব ও এক অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করবো না।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিন্দ্য গুহ বলেন, নির্বাচনের ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো অফিসিয়াল চিঠি বা লিখিত আদেশ এখনোতার দপ্তরে পৌঁছেনি বলে তিনি উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়া পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৫

error: Content is protected !!

ভ্যাট-ট্যাক্স আত্মসাতের অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্ত

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :