হুমায়ুন কবির তুহিন:
ফরিদপুরের সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সাড়ে সাত রশি বাজারে মেসার্স সদরপুর পোল্ট্রী ফিডের স্বতাধিকারী মোঃ দেলোয়ার হোসেন (৫০) কে মৎস্য খাদ্য ও পশুখাদ্য ২০১০ আইন অনুযায়ী এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, সদরপুর থানার এস,আই আসাদুজ্জামান রিপন ও সংগীয় ফোর্স।
এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরী করা হচ্ছে। সরেজমিনে এসে দেখতে পাই ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্ম মানের চুন পাউডার ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে নিজের দোকানের মধ্যেই মেয়াদহীন এসব গো-খাদ্য তৈরী হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব ভেজাল পন্য জব্দ করে ধংশ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব ভেজাল পন্য গো-খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি 





















