ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

আসলাম বেপারীঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলা পত্রিকায় কর্মরত সাংবাদিক সাইফুল্লাহ শামীম (৪৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঘটনাটি ঘটে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চৌধুরীকান্দা সদরদী এলাকায়।

আহত সাংবাদিক সাইফুল্লাহ শামীম জানান, রমিম মুন্সী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল—টাকা ছাড়া কাউকে জমি বিক্রি বা ভবন নির্মাণ করতে দেন না। এ বিষয়ে বক্তব্য নিতে তিনি ঘটনাস্থলে যান।

‎তিনি আরো জানান, প্রথমে গাজীর ভিটায় রমিম মুন্সীর সঙ্গে দেখা হয়। একপর্যায়ে ফাঁকা স্থানে ডেকে নিয়ে কোমর থেকে ধারালো চাকু বের করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তার নাকের ডান পাশ ও ডান চোখের নিচে গুরুতর জখম হয়।

‎চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া এক ভ্যানচালক তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিরুল ইসলাম (মামুন) জানান, সকাল ১১টার পর গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সাইফুল্লাহ শামীম ইমার্জেন্সিতে নিয়ে আসেন। তার চোয়ালের ওপর ও নাকের উপরে গভীর আঘাতের চিহ্ন ছিল। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযুক্ত রমিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেয়েছি, অভিযান চলমান রয়েছে।

স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ফোনে একাধিকবার অভিযুক্ত রমিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

আপডেট টাইম : এক ঘন্টা আগে
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :