আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্নস্থানে কুকুরের আক্রমণ ও কামড় একদিনে প্রায় অর্ধশতাধিক মানুষ ভ্যাকসিন ও চিকিৎসাসেবা নিয়েছেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমার্জেন্সি ডাঃ সেলিনা আক্তার তিনি বলেন হঠাৎ এমার্জেন্সি রুমে একসাথে বেশ কয়েকজন কুকুর কামড়ানো রোগী উপস্থিত হন আমরা তাঁদের ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছি এরপর বিভিন্ন স্থান থেকে একেরপর এক কুকুরের কামড় ও আক্রমণের রোগী আসতে থাকে আমরা তাঁদেরও ভ্যাকসিন ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি এ পর্যন্ত প্রায় ৩৬ জন নারী পুরুষকে কুকুরের আক্রমণ ও কামড় দেয়া রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছি বেশ কিছু রোগী অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি।
কুকুরের কামড় ও আক্রমণের রোগীরা হলেন পৌর শহরের উঃসুজাপুর এলাকার নমিরুদ্দিন, ফাতেমা,রাঙামাটি এলাকার মনোয়ারা বেগম, ২ নং আলাদীপুর ইউনিয়নের উঃ রঘুনাথপুর এলাকার মোরসালিন,ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর দাদপুর এলাকার সামসুল,কচিরন বেগম,লাম,রুবেল,বুলবুলি বেগম,লোবা,একই ইউনিয়নের মালিপাড়া এলাকার রাজ্জাক, সালেহা বেগম,মরিয়ম বেগম,একই ইউনিয়নের চককবির গ্রামের জিল্লুর,শ্রী শোনাতন,গৌরী, সুমি সরকার,বিপিন চন্দ্র,লাল মোহন,পানকৃষ্ণা, শান্তনা,হেলেনা,রশিদুল,সঙ্গীত,নাশী,সালাম, শিউলি,লিপি আরা,মাসুদুর,আলমগীর আনারুল হক একই ইউনিয়নের বাজিতপুর এলাকার আতিবা,আনিকা,আব্দুল্লাহ্, রুবেল,নুরুল ইসলাম,বৈ গ্রাম এলাকার ফিরোজ,ফারিহা,রামভাদ্র পুর এলাকার আতিকা।
এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেছেন আগে এসব হিংস্র প্রাণীদের দফায় দফায় সরকারিভাবে ভ্যাকসিনের পদক্ষেপ নেয়া হতো এখন সেই উদ্যোগ না থাকায় এসব হিংস্র প্রাণীদের আক্রমণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ তাঁরা বলছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মানুষের জীবন আরও হুমকির মুখে পড়তে পারে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 




















