ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবচরে ক্ষুদ্রসেচ উন্নয়নে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন

অপি মুন্সীঃ

পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর অঞ্চলে ফসলের সমারোহ। এক সময়ের পতিত ও গো-চারণভূমি চরগুলোতে এখন ফলছে বিভিন্ন ফসল। বুধবার ১৮ই ফেব্রুয়ারী সকাল ১২ টার দিকে শিবচর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৪৮টি ব্লকে ৩৩৬ জন চর অঞ্চলের প্রান্তিক কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ এর মধ্যে দিয়ে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ পরিচালক বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প, কৃষিবিদ মাসুদুর রহমান,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, মাদারীপুর কৃষিবিদ জীবাংশু দাস,মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প।

এর ফলে কৃষকগন বিভিন্ন ফসল চাষ করে লাভবান হচ্ছেন। বর্তমানে এসব চরে বছরে একাধিক ফসল উৎপাদন হচ্ছে। এতে চাঙ্গা হচ্ছে চরাঞ্চলের অর্থনীতি। উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক হারে ধান, পাট, বাদাম ও মিষ্টিকুমড়া চাষ হচ্ছে। চরের জমিতে বছরে তিনবার ফসল ফলানো সম্ভব হচ্ছে, যা কৃষকদের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় জেগে ওঠা চরের জমি চাষাবাদের উপযোগী করতে ৫ বছরের জন্য একটি প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি ২০২৩-২৪ সালে শুরু হয়েছে। শেষ হবে ২০২৮-২৯ সালে। ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে জেগে উঠা চরে কাজ শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে চরের প্রায় শতভাগ জমিকে কৃষি উৎপাদনের জন্য তৈরি করা সম্ভব হবে। এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি প্রায় ৩০-৪০ শতাংশ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এ চরাঞ্চলের কৃষিব্যবস্থায় একটি বিপ্লব ঘটাবে। কৃষকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে আধুনিক কৃষিতে চর অঞ্চলের কৃষকদের দক্ষতা বাড়বে। মাঠ দিবস, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোই প্রকল্পের মূল উদ্দেশ্য। থাকবে প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, সোলার আলোক ফাঁদ, এলএলপি বিতরণ এবং ফার্মারস ফ্যাসিলিটিস শেড নির্মাণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান বলেন, প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে , চর এলাকার উপযোগী আখ, পাট, কালোজিরা, ভুট্টা, মিষ্টি আলু, সূর্যমুখী, মরিচ, মটরশুঁটি, মুগ, সরিষা, মসুর, সয়াবিন, তরমুজ, মাল্টা, পেয়ারা ও আম চাষের ফলন বাড়ানো। এবং চর অঞ্চলকে আধুনিক কৃষির আওয়তায় নিয়ে আশা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

শিবচরে ক্ষুদ্রসেচ উন্নয়নে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :