ইসমাইল হােসেন বাবুঃ
রমজানের আগেই কুষ্টিয়ায় লেবুর দাম ঊর্ধ্বমুখী, বিপাকে ক্রেতারা। আগামীকাল থেকে রােজা শুরু এই কারণে কুষ্টিয়ার বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কুষ্টিয়ার ৬টি উপজেলার বাজারে লেবুর দাম তিনগুণ বেড়েছে। যেমন ছোট লেবু ৫০ টাকা হালি বিক্রি হয়। আরেকটু বড় আকারের লেবু ৬০ টাকা হালি, মাঝারি ৭০ টাকা হালি এবং বড় লেবু ৯০ টাকা হালি বিক্রি হচ্ছে।
কুষ্টিয়ায় বিভিন্ন বাজারে দুসপ্তাহ আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৪০থেকে ৫০ টাকায়।
শুধু লেবুই নয়, একই সঙ্গে কাঁচামরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৮০ থেকে ২০টাকায় উঠেছে। রমজান মাস তাই নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ।
আজ বুধবার সরেজমিনে ঘুরে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন হাট-বাজারে গিয়ে জানাগেছে প্রতি হালি লেবু ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহে আগে লেবুর দাম ছিলাে কম। ফলে ক্রেতারা বাজারে লেবুর দোকানে গিয়ে বিপাকে পড়ছেন। অনেকেই তিনগুণ দাম শুনে লেবু না কিনেই ফিরে যাচ্ছেন।
ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের একজন ক্রেতা আব্দুল মমিন জানান, কাল রােজা তাই আগেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, লেবুর মৌসুম না হওয়ায় সরবরাহ কম বিধায় লেবুর দাম বেশী।
বুধবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে দৌলতপুর কাঁচাবাজারে দেখা যায়, প্রবেশ পথের মুখে লেবু নিয়ে বসেছেন ৩-৪ জন ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে লেবু এনে বিক্রি করেন। তাদের কাছে চার ধরনের লেবু পাওয়া যাচ্ছে। একেবারে ছোট লেবু ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে। আরেকটু বড় আকারের লেবু ৬০ টাকা হালি, মাঝারি ৮০ টাকা হালি এবং বড় লেবু ৯০ টাকা হালি বিক্রি হচ্ছে। তাদের ডালিতে লেবুর পরিমাণ অন্য সময়ের চেয়ে কম।
কয়েক জন ব্যবসায়ী আলম,ছালাম ,নবীর বলেন.রমজান এলেই কেবল ব্যবসায়ীদের দোষ দেওয়া হয়। কিন্তু বাজারে লেবু থাকলে দাম বেশি রাখব না। এখন লেবুর সিজন নয়। গাছে ফল নেই, শুধু ফুল। আমরা টাঙ্গাইলের মধুপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে লেবু আনছি। প্রতিটি লেবুর দাম পাইকারিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এর সাথে পরিবহণ ও অন্যান্য খরচ যোগ করে আমরা কিভাবে কম দামে বিক্রি করব? অনেকে রমজান এলেই দোষ দেন, কিন্তু আসল কারণ হলো, গাছে লেবু নেই।
কৃষি বিভাগ জানায়, লেবুর ভরা মৌসুম গ্রীষ্ম ও বর্ষাকাল। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গাছে ফুল আসে। এ সময় ফলন কম থাকে। যদিও এখন কিছু গাছে সারা বছর অল্প পরিমাণে লেবু ধরে এবং চায়নিজ জাতের কিছু লেবুও বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু দাম বেশী।
শুধু লেবুই নয়, একই সঙ্গে কাঁচামরিচের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৮০ থেকে ২০০ টাকায় উঠেছে। রমজান নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
কাল থেকে রােজা তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা নতুন নয়। তবে এবার লেবুর দাম যেভাবে দ্রুত বেড়েছে, তা সাধারণ মানুষের বাজেটে নতুন চাপ তৈরি করেছে। বাজারে সরবরাহ পরিস্থিতি ও প্রশাসনিক নজরদারি দুটোই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। না হলে রোজার বাজারে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 




















