ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ক্যাব ফরিদপুরের লিফলেট বিতরণ

মানিক কুমার দাসঃ

মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ক্যাব ফরিদপুর জেলা কমিটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণের মাধ্যমে ভোক্তাদের অতিরিক্ত পণ্য ক্রয় থেকে বিরত থাকা, পণ্যের গুণগতমান যাচাই করে কেনাকাটা করা এবং ন্যায্য মূল্যে পণ্য কেনার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, প্রচার সম্পাদক মুঈজ্জুর রহমান রবি, মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফার ইয়াসমিন রুবি, নির্বাহী সদস্য মো. মহসিন মুন্সী, মো. সেন্টু মিয়া, সুকুমার সাহা, লুবাবাতুল জান্নাত, নিরা জোয়াদ্দারসহ অন্যান্য সদস্যরা। এছাড়া সাংবাদিক শারমিন আক্তার রিমাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পায়—এ সুযোগে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তারা ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান।

ক্যাব ফরিদপুর জেলা শাখা জানায়, ভোক্তা অধিকার রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

ক্যাব ফরিদপুরের লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :