ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ট্রাকচালক উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জ্বল হোসেন (৪৩) নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

খােজ নিয়ে জানাযায়, নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বায়োট গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

নিহতের বাবা ইমান আলী বলেন, উজ্জল খলিশাকুন্ডি বাজার এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন। তার স্ত্রী ও ৮ বছর বয়সী কন্যা সন্তান গাংনীতে থাকেন।

তিনি আরও বলেন,উজ্জ্বল গোপনে বায়োটের বাড়িঘর বিক্রি করে খলিশাকুন্ডিতে এসে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। প্রায় ২০-২৫ দিন আগে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান,উজ্জ্বল প্রায় দেড় বছর ধরে তার বাসায় একা ভাড়া থাকতেন। প্রায় ১০ দিন আগে তিনি ভাড়া পরিশোধ করেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার বাসায় ঢুকতে গিয়ে বাইরের দরজায় তালা ঝুলতে দেখেন। ভেতর থেকে তীব্র পচা গন্ধ ও মাছির ভনভন শব্দ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে প্রবেশ করলে ঘরের ভেতরে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে নিহতের বাবা ইমান আলী ও মামা কহর মালিথা এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তারা জানান, ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল এবং মরদেহটি লেপ ও কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের বিশ্বাস। তারা এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যা রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রাকচালক উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :