ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় জেসমিন আক্তার বৃষ্টি (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সাত বছরের সন্তান সুমাইয়ার অভিযোগ, তার বাবা গলা টিপে ধরে তার মাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে জেসমিন আক্তার বৃষ্টির স্বামী মমিনুল ইসলাম রানা পলাতক।

নিহত জেসমিন একই এলাকার ইজবার আলীর মেয়ে। তাঁর স্বামী রানা টাঙ্গাইলের বাসিন্দা এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মমিনুল ও জেসমিনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার রাতে তাদের ঘর থেকে চিৎকার শুনতে পান স্থানীয়রা। তাঁরা এগিয়ে গিয়ে জেসমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় কৌশলে পালিয়ে যান স্বামী মমিনুল। এই দম্পতির সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। তারপরও এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সংগ্রহে গিয়ে রক্তাক্ত কালবেলার সাংবাদিক

error: Content is protected !!

ভেড়ামারায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট টাইম : ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :