স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি সমর্থিত ও ২টি আসনে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজশাহী-১
(তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদন্দী বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলে এক হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
রাজশাহী-২
(সদর) আসনে মোট কেন্দ্র ১১৬টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট ৷ এ আসনে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
রাজশাহী-৩
(পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩১ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। এ আসনে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
রাজশাহী-৪
(বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন এক লাখ ১৮ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদন্দী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।
রাজশাহী ৫
(পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২টি। এরমধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৬১২ ভোট। এখানে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।
রাজশাহী-৬
(চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে ১১৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। এ আসনে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি 





















