ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কেন্দ্রের ভোটে হেরেও পোস্টাল ভোটের কল্যাণে মাদারীপুর -১ আসনে জয়ী পীরজাদা হানজালা

অপি মুন্সীঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -১ আসনে কেন্দ্রের ভোটে হারের পরও পোস্টাল ভোটে এগিয়ে থাকায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে নির্বাচন করেন।

মাদারীপুর -১ আসন শিবচর উপজেলার ১টি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত। মাদারীপুর -১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান সূত্রে জানা যায়, মাদারীপুর -১ আসনে মোট ১০২ টি ভোট কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৩,২০,৮৫৯ জন।

এর মধ্যে ভোট পড়েছে ১,৮০,৬৯৯ টি, যা মোট ভোটের ৫৬.৩১%। এর মধ্যে ১,৭৭,১২৭ টি ভোট বৈধ বলে বিবেচিত হয় ও বিভিন্ন কারণে ৩৫৭২টি ভোট বাতিল হয়। এছাড়াও এ আসনে পোস্টাল ভোট দিতে প্রবাসীসহ মোট ৩৪২৭ জন ভোটার নিবন্ধন করেন এবং ২০১১ জন ভোটার পোস্টাল ভোট প্রয়োগ করেন।

পোস্টাল ভোটের ১৮৬৪টি ভোট বৈধ ও ১৪৭টি ভোট বিভিন্ন কারণে বাতিল হয়। ১০২ টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপি মনোনীত নাদিরা চৌধুরী মোট ৬৪,২৯১ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা মোট ৬৩,৫১১ ভোট পেয়েছেন।

কেন্দ্রের ভোটে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী হানজালার থেকে ৭৮০ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু তখন‌ও পোস্টাল ভোটের ফলাফল আসেনি ‌। পরবর্তীতে পোস্টাল ভোটের ফলাফল আসলে দেখা যায় হানজালা পোস্টাল ভোটে মোট ১৩৯৮ টি ও নাদিরা চৌধুরী ২৩৩ টি ভোট পেয়েছেন। কেন্দ্রের ভোট ও পোস্টাল ভোট যোগ করার পর দেখা যায় হানজালা মোট ৬৪,৯০৯ ভোট পেয়েছেন আর নাদিরা চৌধুরী কেন্দ্রের ভোট ও পোস্টাল ভোট মিলিয়ে ৬৪,৫২৪ ভোট পেয়েছেন যা হানজালা প্রাপ্ত ভোটের চেয়ে ৩৮৫ ভোট কম।

ফলে, বেসরকারিভাবে পীরজাদা হানজালা মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পীরজাদা হানজালা বৃটিশ বিরোধী আন্দোলনে অন্যতম নেতা ও ধর্ম সংস্কারক হাজী শরীয়তুল্লাহ (র.) এর বংশের ৭ম পুরুষ। হাজী শরীয়তুল্লাহ এর বংশধর হ‌ওয়ায় স্থানীয় মানুষ সব সময় হানজালাসহ তাদের পরিবারের সবাইকে সন্মানের চোখে দেখে ও শ্রদ্ধা করে।

স্থানীয় ভোটাররা মনে করেন নির্বাচনে হানজালার বিজয় অর্জনে এটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। নির্বাচিত হ‌ওয়ার পর হানজালা তার পূর্ব পুরুষদের মতো সকল প্রকার অন্যায়, অত্যাচার, নির্যাতন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় ভোটারদের। বাঁশকান্দি ইউনিয়নের তরুণ ভোটার মেহেদী বলেন, কার‌ও উপর কোনো অত্যাচার, নির্যাতন যেন না হয়, চাঁদাবাজি, দুর্নীতিবাজি, জুয়া,মদ যেন বন্ধ হয় নতুন সংসদ সদস্যের কাছে আমাদের এটাই প্রত্যাশা।

পোস্টাল ব্যালটের ভোটের মাধ্যমে নাটকীয় জয়ের মাধ্যমে সকল ভোটারদের সমান গুরুত্ব, মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। নিলখী ইউনিয়নের ভোটার রাজু বলেন, হানজালা সাহেবের এ জয়ের মাধ্যমে শিবচরে নতুন রাজনীতির সূচনা হলো। এক‌ইসাথে প্রবাসী ভোটারদের ভোট কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রমানিত হলো। এদিকে বিজয় পরবর্তী বার্তায় পীরজাদা হানজালা বলেন, জনগণের এ রায় ন্যায় ও ইনসাফের পক্ষে হয়েছে। আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

উল্লেখযোগ্য যে, ১২ ই ফেব্রুয়ারি সকাল ৭.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত মাদারীপুর-১ আসনের ১০২ টি কেন্দ্রে টানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর জেলায় ‘নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ’-এর কমিটি গঠন

error: Content is protected !!

কেন্দ্রের ভোটে হেরেও পোস্টাল ভোটের কল্যাণে মাদারীপুর -১ আসনে জয়ী পীরজাদা হানজালা

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :