হাসান মামুনঃ
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ এ ঘোষণা দেন। ঘোষিত ফলাফলে দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং একটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
পিরোজপুর-১ (আসন নং ১২৭): পিরোজপুর-১ আসনে মোট ১৬৮ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এ আসনে মোট প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭৬৪। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। বেসরকারিভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ আসনে অনুষ্ঠিত গণভোটে ১৩৪ টি কেন্দ্রে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৪ এবং ‘না’ ভোট পড়েছে ৬৩ হাজার ৫৮।
পিরোজপুর-২ (আসন নং ১২৮) : পিরোজপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। ১৬৭ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। মোট প্রদত্ত বৈধ ভোট ২ লাখ ৩০ হাজার ২৩৮। ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন (ঘোড়া) পেয়েছেন ১৬ হাজার ২১৯ ভোট, হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৬ হাজার ৬৯৭ ভোটসহ অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন সংখ্যক ভোট পেয়েছেন। বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।গণভোটে ৭৬ টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮৯ হাজার ৯৯৮। এর মধ্যে ‘হ্যাঁ’ ৬২ হাজার ২৩৩ এবং ‘না’ ২৭ হাজার ৭৬৫ ভোট।
পিরোজপুর-৩ মঠবাড়িয়া (আসন নং ১২৯): পিরোজপুর-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। ৮৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। মোট প্রদত্ত বৈধ ভোট ১ লাখ ৩৬ হাজার ৯৮৭। ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা প্রতীকের শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট এবং হাতপাখা প্রতীকের রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট। বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ আসনে ৬৮টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে মোট ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৮২২। এর মধ্যে ‘হ্যাঁ’ ৮৪ হাজার ৪৫৭ এবং ‘না’ ৪৩ হাজার ৩৬৫ ভোট।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর 




















