ইসমাইল হােসেন বাবুঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটিতে এবারের নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে দাড়িপাল্লা প্রতীক।
এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ১৩৫ কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ) ১ লাখ ৫৭ হাজার ৮১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ বেলাল উদ্দিন (দাড়িপাল্লা) পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট।
তবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে পাল্টা চিত্র দেখা গেছে। এ আসনে মোট কেন্দ্র ছিল ১৭০টি।এখানে জামায়াতের আব্দুল গফুর (দাড়িপাল্লা) ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ১৫২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ১ লাখ ৪৫ হাজার ৬টি ভোট পেয়ে প্রাথমিক বে-সরকারি ফলাফল ঘােষণ করেছেন। নিকটতম পরাজয় প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















