ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

পিরোজপুর অফিসঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদারসহ ৭ উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, পিরোজপুর জেলার মোট ৪১৮ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।

প্রতি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, আপনারা জানেন বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের সর্ববৃহৎ একটি শৃঙ্খলা বাহিনী, এদেশের মাটি ও মানুষের বাহিনী, রাষ্ট্রের অসাধ্য সাধন করা একটা বাহিনী। আমাদের সামনে এখন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটি আমাদের প্রত্যেকের কাছে একটি পবিত্র আমানত।

নিরপেক্ষ অবস্থানে অবস্থান করে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ এবং উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে হবে আমাদেরকে। এটি আমাদের মিশন এবং ভিশন এটি আমাদের পবিত্র আমানত। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং আগামী এই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ, গ্রহনযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে হবে। এজন্য আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে সততার সাথে কাজ করতে হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :