গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় বোয়ালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক আবেগঘন নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিমুলচালা বটতলী দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে নারী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য নুরজাহান বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী মেয়র মজিবুর রহমানের সহধর্মিণী মিসেস আজমেরী রহমান মুন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সহধর্মিণী মিসেস সুলতানা ইব্রাহীম।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নারী সমাজকে ঐক্যবদ্ধ করেই গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের বিকল্প নেই।
সমাবেশে স্থানীয় মহিলা দলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ নারী উপস্থিত থেকে তাদের সমর্থন ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুকিয়া হলের সাধারণ সম্পাদক ইফফাত জাহান ইশুমনি। আয়োজনে- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বোয়ালী ইউনিয়ন শাখা।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি 




















