ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞাঃ

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
‘ইশারা ভাষার ব্যবহার , বাক শ্রবন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার (০৭-০২-২০২৬) সকাল ১১টায় এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার বলেন, সমৃদ্ধ হয়েছে ভাষার প্রকাশ মাধ্যম, যোগাযোগ পেয়েছে তার অন্যতম মাধ্যম। আর বর্তমানে তথ্য-প্রযুক্তির উন্নয়নে সেই যোগাযোগ হয়েছে আরও সহজতর। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়ে গেছেন যারা শ্রবণ ও বাক্ সীমাবদ্ধতা নিয়ে জন্মেছেন।

তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেন না। তবে তারা ভাষাহীনও নন। তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ না করে বরং সংকেত ভাষায় যোগাযোগ করে থাকে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় এর সম্প্রসার বৃদ্ধির আশ্বাস দেন ইউএনও।

সভাপতির বক্তব্যকালে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী বলেন, দিবসটি সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও যোগাযোগের অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করে । বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাংকেতিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন, স্বীকৃতি ও ভাষার প্রসারকল্পে ২০১২ সালে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি নির্ধারণ করা হয় । অন্যান্যের মধ্যে বকব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এর আগে র‌্যালি ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন, বাঘা বুদ্ধি অটিষ্টিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম সহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :