ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইয়াকুব আলীর পাশে গ্রামের মাথা মুরব্বিরা, অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা

ডেস্ক রিপোর্টঃ

ভোলাহাট উপজেলাকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলীর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়ানো হয়েছে তার কঠোর প্রতিবাদ জানিয়েছেন এলাকার গ্রামের মাথা মুরব্বিরা। তারা এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন। গ্রামের প্রবীণ ও সম্মানিত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে সমাজে একজন সৎ, ভদ্র ও সুপরিচিত মানুষ হিসেবে পরিচিত।

তাদের দাবি, আজ পর্যন্ত তাদের চোখে বা এলাকায় ইয়াকুব আলীর বিরুদ্ধে কোনো অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। বরং তিনি এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। মুরব্বিরা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে প্রতারণা কিংবা অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ কাল্পনিক। এ ধরনের অপপ্রচারের পেছনে ব্যক্তিগত আক্রোশ ও সামাজিক হীন উদ্দেশ্য কাজ করছে বলে তারা মনে করেন।

উল্লেখযোগ্যভাবে, ইয়াকুব আলীর বিরুদ্ধে কোনো আদালতে প্রমাণিত অভিযোগ নেই কিংবা কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার নজিরও নেই—এ কথাও তারা জোর দিয়ে বলেন। এলাকার প্রবীণদের বক্তব্য, “কারও কাছে যদি প্রকৃত প্রমাণ থাকে, তবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নয় আইনগত প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বানানোর চেষ্টা নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এদিকে, অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন এ ধরনের চরিত্রহননের রাজনীতি অব্যাহত থাকলে ইয়াকুব আলী তাঁর সম্মান রক্ষায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন, যার দায় সম্পূর্ণভাবে অপপ্রচারকারীদের বহন করতে হবে।

গ্রামের মুরব্বিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্য কখনো চাপা পড়ে না; মিথ্যার আয়ু ক্ষণস্থায়ী। তারা শান্তি, শালীনতা ও আইনের শাসন বজায় রেখে বিভ্রান্তি দূর করার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

ইয়াকুব আলীর পাশে গ্রামের মাথা মুরব্বিরা, অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
ডেস্ক রিপোর্ট :