ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল, রামদা ও চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

অপি মুন্সী:

মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিল জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজ বাড়ির বাগান ও আশপাশে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীয় লোকজন পালিয়ে যায়। পরে তার বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। অভিযুক্ত পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল, রামদা ও চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :