ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

অপি মুন্সী:

মাদারীপুরে দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পদে থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মাদারীপুরে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার কার্যকর করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন—
মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু—যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি।

মাদারীপুর-১ (শিবচর) আসনে স্বতন্ত্র প্রার্থী (জাহাজ প্রতীক) কামাল জামাল নুরুদ্দিন মোল্লা—সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) মিল্টন বৈদ্য—সদস্য, মাদারীপুর জেলা বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগেই স্পষ্ট নির্দেশনা দিয়েছিল—দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বাইরে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সিদ্ধান্তের আলোকে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, “দলীয় শৃঙ্খলা রক্ষাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। কেউ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার দায় তাকেই নিতে হবে।”

বহিষ্কারের খবরে মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিবচর ও সদর এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিদ্ধান্তকে সময়োপযোগী বললেও, আবার কেউ কেউ বলছেন—এই বহিষ্কার নির্বাচনী মাঠে বিএনপির অভ্যন্তরীণ অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

মাদারীপুরে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

আপডেট টাইম : ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :