ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অনুগল্পঃ কুয়াশার ভিতর হারানো সকাল

শামীম আহমেদঃ

শীতের সকালগুলো যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা কিছু নরম মুহূর্ত। ভোরের আলো তখনো পুরোপুরি নামেনি, কুয়াশার চাদরে ঢাকা গ্রাম কিংবা শহরের অলিগলি। দূরের গাছগুলো অস্পষ্ট, তবু তারা নিশ্চুপ। শিশিরে ভেজা উঠোনে পা রাখলেই ঠান্ডা ছুঁয়ে যায় হৃদয় পর্যন্ত, মনে হয় এই শীত শুধু শরীর নয়- স্মৃতিকেও জাগিয়ে তোলে।

চুলার ওপর বসানো হাঁড়ি থেকে ধোঁয়া উঠত ধীরে ধীরে, সেই ধোঁয়ার গন্ধে মিশে থাকত ভাত আর আগুনের উষ্ণতা। মা হাতের কাজ ফেলে আগুনের পাশে বসে গল্প করতেন, আর আমরা চুপচাপ শুনতাম।

সারি সারি খেজুর গাছ থেকে রস নিয়ে আসতো গফুর কাকা। খেজুর রসের গন্ধে মৌ মৌ করতো সারা গ্রাম। রস থেকে তৈরি হতো গুড়। সেই গরম গুড়ে মুড়ি খাওয়ার মজাই ছিল অন্য রকম!

গায়ে জড়ানো পুরোনো সোয়েটার, গলায় জড়ানো মাফলার- সবকিছুর মধ্যেই ছিল আপন অনুভব। স্কুলে যাওয়ার পথে বন্ধুরা একসঙ্গে হাঁটতাম। কথা বললে মুখ দিয়ে ধোয়া বের হতো। হাসি আর কথার ভেতর দিয়েই কাটত কুয়াশায় ঘেরা সারি সারি খেজুর গাছের পথ। তখন বুঝিনি, এই সাধারণ সকালগুলিই একদিন অসাধারণ হয়ে উঠবে স্মৃতির খাতায়।

আজও শীত আসে, কুয়াশাও নামে। কিন্তু সেই সকালগুলো আর ফিরে আসে না। শীতের ভোরে শহরের জানালার ধারে দাঁড়ালে মনে হয়- কোথাও, কোনো এক কুয়াশার ভিতর, আমার শৈশব এখনো দাঁড়িয়ে আছে; নীরব, উষ্ণ আর গভীরভাবে…।

– শামীম আহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

অনুগল্পঃ কুয়াশার ভিতর হারানো সকাল

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :