ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডিএমআইই প্রশিক্ষণে গ্রাম আদালত

বিকেন্দ্রীকৃত পরিবিক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতির আলোচনা

সোহাগ কাজীঃ

আজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিকেন্দ্রীকৃত পরিবিক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন( ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণে গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন উক্ত প্রশিক্ষণের সম্মানিত সভাপতি, কালকিনি উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফিন।

উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন নিয়মিত গ্রাম আদালতের ডকুমেন্টেশন কাজে হিসাব সহকারীগণ মনোযোগী থাকবেন, নথিপত্র হালনাগাদ রাখবেন। তিনি সকল চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানদের বলেন প্রতি মাসে অন্তত পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা কোনভাবেই সালিশ করা যাবে না কেননা সালিশের কোন স্থায়ী ভিত্তি নেই। তিনি আরো বলেন এখন থেকে নিয়মিত গ্রাম আদালতের ত্রৈ-মাসিক রিপোর্ট ইউনিয়ন পরিষদের স্মারক নাম্বার সহ পূরণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করবেন।

সেই ক্ষেত্রে এক কপি জমা দিয়ে আরেক কপিতে উপজেলার সিএ সাক্ষ্যর নিয়ে রাখবেন যেন মন্ত্রণালয় থেকে ভিজিট আসলে রিপোর্টের কপি দেখাতে পারেন। তিনি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন এজলাসে বসে গ্রাম আদালতের শুনানি পরিচালনা করবেন। গ্রাম আদালতের প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সভা সেমিনারে গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা সম্পর্কে সকলের মাঝে ধারণা দেওয়ার জন্য সকল অংশগ্রহণকারীদের পরামর্শ দেন।

তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভা, আইন-শৃঙ্খলা সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা করতে হবে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান।

তিনি গ্রাম আদালতের আইন বিধি বিভিন্ন প্রক্রিয়া নিয়ে সকলের মাঝে ধারনা দেন এবং গ্রাম আদালত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান, যে সকল ইউনিয়নে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

ডিএমআইই প্রশিক্ষণে গ্রাম আদালত

বিকেন্দ্রীকৃত পরিবিক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতির আলোচনা

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
সোহাগ কাজী, মাদারীপুর সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :