ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

অপি মুন্সীঃ

মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল ১২টায় পুরান বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

স্থানীয় জানায়, সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই কমিটির বিরোধিতা করেন শাকিল মুন্সি।

এই ঘটনার জের ধরে রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলা শ্রমিকদলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকা মোফাজ্জল মুন্সির ছেলে।

এঘটনায় মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে কিছু আসামী গ্রেফতার হলেও অনেকেই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শাকিলের স্বজন ও মামলার বাদীকে ভয়-ভীতি দেখাচ্ছে। তার প্রতিবাদ ও আসামীদের জামিন না দেয়ার দাবী করা হয় সমাবেশে।

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাড. জামিনুর রহমান মিঠু, জেলা শ্রমিকদলের সদস্য সচিব এ্যাড. অহিদুজ্জামান খান, মামলার বাদী ও নিহতের ভাই হাসান মুন্সি প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :