ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাঁচ্চর আন্ডারপাসের সামনে বিপজ্জনক গর্তে প্রতিনিয়ত দুর্ঘটনাঃ সংস্কারে এগিয়ে এল শিবচর উপজেলা ছাত্রদল

অপি মুন্সীঃ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর আন্ডারপাসের সামনে একটি বড় ও গভীর গর্ত দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন এই গর্তে ঘটছে দুর্ঘটনা—বিশেষ করে হালকা যানবাহন, মোটরসাইকেল আর পথচারীরা হচ্ছেন দুর্ঘটনার শিকার।

দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় শিবচর উপজেলা ছাত্রদল নিজেদের উদ্যোগে গর্তটি সংস্কারের কাজ শুরু করেছে।

সংস্কার কাজে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল বেপারী,যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা, যুগ্ম আহ্বায়ক আরিফ খান, এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রদল নেতা শাকিব। তারা নিজস্ব অর্থায়নে এবং কর্মীদের সহায়তায় গর্তে মাটি, খোয়া ও ইট ফেলে চলাচলের উপযোগী করেন।

সদস্য সচিব সাইদুল বেপারী বলেন, “ছাত্রদল সবসময় জনগণের পাশে। এই ছোট উদ্যোগটা হয়তো বড় কোনো ক্ষতি ঠেকাতে পারবে।”

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা বলেন, “মানুষ প্রতিদিন এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা চুপ করে বসে থাকতে পারিনি। প্রশাসন না করলে আমরা করবো—এটাই ছাত্রদলের শিক্ষা।”

এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, যেখানে প্রশাসন নির্বিকার, সেখানে ছাত্রসমাজের এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সংস্কার উদ্যোগ দেখা যায়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

পাঁচ্চর আন্ডারপাসের সামনে বিপজ্জনক গর্তে প্রতিনিয়ত দুর্ঘটনাঃ সংস্কারে এগিয়ে এল শিবচর উপজেলা ছাত্রদল

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :