ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অপি মুন্সীঃ

প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় মাদারীপুরের ডাসারে মোসাঃ রিপা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহত গৃহবধূর শশুরবাড়ীর লোকজনে আত্মহত্যা বলে দাবি করলেও রিপার বাবার বাড়ীর লোকজন বলছেন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। এদিকে এই ঘটনায় নিহতের স্বামীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন পুলিশ। উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলার আইসার গ্রামের আশরাফুল মুন্সির স্ত্রী। অপরদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা গাজীপুর এলাকার রফিক হাওলাদারের ছোট মেয়ে রিপার সাথে ডাসার উপজেলার আইসার গ্রামের আশরাফুলের সাঙ্গে প্রেমের সম্পর্কে তৈরী হয়। প্রেমের দেড় বছর পরে তার দুজন দুজনকে বিয়ে করেন। বিয়ের পরে আশরাফুল মুন্সি তার স্ত্রী রিপাকে নিয়ে গ্রামের বড়ীতে বসবাস করে আসছেন। তবে বিয়ের পর থেকেই সংসার জীবনে সুখী ছিলেন না বলে দাবি করেছেন রিপার পরিবার।

নিহত রিপার বড় বোন রুপা আক্তার জানান, আমার ছোট বোনের দেড় বছর আগে আমাদের না জানিয়ে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পর থেকে শশুর বাড়ীর লোকজন প্রায়ই রিপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। সকল ধরনের অত্যাচার মেনে নিয়ে মুখ বুজে সংসার করছিল রিপা। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমার বোনের উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন তার শাশুর বাড়ির লোকজন। এমনি খাবারও দেয়নি। আমার বোনের মৃত্যুর খবর শুনে বাবা স্টোক করে হাসপাতালে ভর্তি আছে। আমার বোনকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করছে। আমি তাদের কঠোর শাস্তি চাই।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রিপা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন বলে আমাকে সদর হাসপাতাল থেকে জানানো হয়। খবর পেয়ে রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহত ওই গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :