ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রতিদিন ১০০ টাকার চাঁদা! সোনার বাংলার সামনে সড়কে বুট বিক্রেতা যুবকের কান্না

নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় সোনার বাংলার সামনে সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিদিন বুট বিক্রি করেন এক যুবক। প্রতিদিন মাত্র এক কেজি বুট নিয়ে আসেন তিনি। বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই চলে তার সাদামাটা সংসার। কিন্তু এই সামান্য আয়ের মাঝেও তাকে গুনতে হচ্ছে প্রতিদিন ১০০ টাকার চাঁদা।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘নতুন পাতি নেতা’ পরিচয়ে আরিফ নামের এক যুবক নিয়মিতভাবে ওই বুট বিক্রেতার কাছ থেকে চাঁদা আদায় করছেন। ভয় ও প্রভাব দেখিয়ে তাকে বাধ্য করা হচ্ছে নিয়মিত টাকা দিতে।

ভুক্তভোগী যুবক জানান, “আমি গরিব মানুষ, দিন চালাতে বুট বিক্রি করি। প্রতিদিন এক কেজি বুট বিক্রি করে যা পাই, তাতেই কষ্টে চলে। কিন্তু এই আরিফ নামে এক লোক রোজ জোর করে ১০০ টাকা নেয়। না দিলে বসতে দেয় না।”

এলাকার বেশ কয়েকজন দোকানদার এবং পথচারীরাও বিষয়টি সম্পর্কে অবগত। তাদের অভিযোগ, আরিফ ও তার সঙ্গীরা স্থানীয় রাজনীতির নাম ব্যবহার করে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর প্রভাব বিস্তার করছে। এমনকি অন্যান্য হকার ও ভ্রাম্যমাণ বিক্রেতারাও একই রকম চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চাঁদাবাজির ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

প্রতিদিন ১০০ টাকার চাঁদা! সোনার বাংলার সামনে সড়কে বুট বিক্রেতা যুবকের কান্না

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
নিজস্ব প্রতিবেদক :