ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফলোআপ

ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার

অপি মুন্সীঃ

মাদারীপুরের রাজৈরে দুই পুলিশ কনস্টেবলকে মারধর করে ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড়ে গণেশ পাগল সেবাশ্রম আয়োজিত কুম্ভমেলায় জুয়াড়িদের সঙ্গে পুলিশের দুই কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়াড়িরা হামলা চালিয়ে তাদের মারধর করে এবং কনস্টেবল মেহেদীর সঙ্গে থাকা সরকারি শর্টগানের ৩০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান শুরু করেন। ওইদিন বিকেলে গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পরে বৃহস্পতিবার রাতেই দুই পুলিশ সদস্য মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে জেলা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। মুঠোফোনে কনস্টেবল মেহেদী হাসান জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি মাদারীপুর পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে ঘটনার সময় তার সঙ্গে আরও কেউ ছিলেন কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। কনস্টেবল জুবায়ের হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ছিনতাই হওয়া শর্টগানের ৩০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৮ মে) সকাল থেকে শুরু হয়েছে রাজৈরের কদমবাড়িতে প্রায় দেড় শতাব্দী পুরোনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা, যা স্থানীয়ভাবে ‘কামনার মেলা’ নামেও পরিচিত। শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসব বাস্তবে পাঁচ দিন পর্যন্ত চলে। দেশ-বিদেশ থেকে ভক্তরা এ মেলায় অংশ নেন।

তবে প্রতিবছরই মেলাকে ঘিরে জুয়া, গাঁজাসেবন, অশ্লীল যাত্রাপালা ও পুতুল নাচের অভিযোগ ওঠে। এ বছর পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষ এবং সরকারি গুলি ছিনতাইয়ের ঘটনাও সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

ফলোআপ

ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :