ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবচরে ভুয়া র‍্যাব সেজে প্রতারণার চেষ্টা, সাবেক সেনা সদস্য আটক

অপি মুন্সীঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ ও শিবচর থানার সীমান্তবর্তী মোল্লারহাট এলাকায় হাইওয়ে পুলিশের তল্লাশিচৌকিতে ভুয়া র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, বর্তমানে তিনি র‍্যাবের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মাইক্রোবাসকে থামানোর নির্দেশ দিলে ওই গাড়ি থেকে একজন ব্যক্তি কোমরে পিস্তল সদৃশ বস্তু ও হাতে ওয়াকি-টকি নিয়ে নেমে আসেন। নিজেকে র‍্যাব সদস্য দাবি করে তিনি বলেন, “আমাদের গাড়িতে একজন আসামি আছে।” পাশাপাশি তিনি একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন।

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ পরিচয়পত্রটি যাচাই করে এবং সেটিকে ভুয়া প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি থাকলেও তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িসহ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া পরিচয়পত্র, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন ও নগদ ৫,০০০ টাকা জব্দ করেছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটককৃত ব্যক্তি র‍্যাবের সদস্য নন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

শিবচরে ভুয়া র‍্যাব সেজে প্রতারণার চেষ্টা, সাবেক সেনা সদস্য আটক

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :