ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালকিনিতে উপজেলা কৃষক লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

অপি মুন্সীঃ

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে উপজেলার সাব রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

.

গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন উপজেলার রমজানপুর ইউনিয়নের মৃত মোজাম্মেল হক বেপারীর ছেলে ও বাংলাদেশ কৃষক লীগের কালকিনি উপজেলা শাখার সদস্য সচিব। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সোবহান গোলাপের ভাতিজা।

.

ইকবাল বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের ব্যবহার করে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়।

.

জানা যায়, গত ১০ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ দুইজন আসামি গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের থানায় নিয়ে আসার সময় মাছ বাজারের কাছাকাছি আসলে আসামির সহযোগীরা আটককৃতদের হাতকড়াসহ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মাদক ও বিস্ফোরক আইনে দুটি আলাদা মামলায় ২৭ জনকে আসামি করা হয়। সেই মামলায় ইকবাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে মাদারীপুর আদাল‌তে প্রেরণ করা হয়েছে।

.

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, “উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

কালকিনিতে উপজেলা কৃষক লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :