ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফলো আপ নিউজ

মাদারীপুরে আড়িয়াল খা নদীতে ট্রলারডুবির দুই দিন পর উদ্ধার চালকের লাশ

অপি মুন্সীঃ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুইদিন পর ট্রলার চালক সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৮ মে) সকালে ওই যুবকের লাশটি উদ্ধার করে এলাকাবাসীরা।
.
এর আগে শনিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাসী চালিয়েও খুঁজে পায়নি ওই যুবককে।
.
নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহীর ছেলে।
.
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সদরের ‘বাহেরচর কাতলা’ এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে যুবকরা আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। তাদের চিৎকার শুনে ওখানকার স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক সুমন সিপাহী।
.
এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা তল্লাসি চালিয়েও খুঁজে পায়নি সুমনকে। ঘটনার দুইদিন পর রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে সুমনের লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।
.
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালিয়েও তাকে পাওয়া যায়নি। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাসি করেও সনাক্ত করা সম্ভব হয়নি ট্রলারটি। ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ভাসমান অবস্থায় ট্রলার চালক সুমনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা জনগন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

ফলো আপ নিউজ

মাদারীপুরে আড়িয়াল খা নদীতে ট্রলারডুবির দুই দিন পর উদ্ধার চালকের লাশ

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :