ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

অপি মুন্সীঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাবলুর রহমান (৫০) নামে এক সৌদি প্রবাসী বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচরের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

.

নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে বাসটির এসিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক মোল্লার বাজারের কাছে এক্সপ্রেসওয়ের পাশে বাসটি পার্ক করেন।

.

এই সময় অধিকাংশ যাত্রী বাসের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই পেছন থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসের কাছে দাঁড়িয়ে থাকা বাবলুর রহমান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

.

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, “নিহত বাবলুর রহমান সৌদি আরব প্রবাসী ছিলেন। আজ সকালে তার ফ্লাইট ছিল। তিনি কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন।”

.

তিনি আরও বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়নি।”

.

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগামী ট্রাকগুলোর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫

error: Content is protected !!

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :