দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
২৩৩
বার পঠিত
খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সচেতনতামূলক সভা
কুষ্টিয়া খোকসা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভার অনুষ্ঠিত। শনিবার দুপুরে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন মাদকের করালগ্রাস থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা নিজেরা মাদক ব্যবহার করব না এবং অন্যকে মাদক ব্যবহার থেকে দূরে রাখার চেষ্টা করব, তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধ করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। আরও পড়ুনঃ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কুলখানি আগামীকাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলাল উদ্দিন, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সভাপতি আরিফুল আলম তসর, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ খালিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শোমসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, কলেজ ছাত্র মহিউদ্দিন, মরসিনা মাহবুব প্রমুখ। বক্তাগণ উপর উল্লেখিত বিষয়গুলো বিভিন্ন দিক তুলে...
শনিবার দুপুরে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন মাদকের করালগ্রাস থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আমরা নিজেরা মাদক ব্যবহার করব না এবং অন্যকে মাদক ব্যবহার থেকে দূরে রাখার চেষ্টা করব, তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধ করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলাল উদ্দিন, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সভাপতি আরিফুল আলম তসর, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ খালিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শোমসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, কলেজ ছাত্র মহিউদ্দিন, মরসিনা মাহবুব প্রমুখ।
বক্তাগণ উপর উল্লেখিত বিষয়গুলো বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।