ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাউফলে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের মাঝে শাড়ি ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আহমেদের বাসভবনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউফল পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৩০০টি পরিবারের মাঝে উপহার বিতরণ করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

প্রধান অতিথির বক্তব্যে সামুয়েল আহমেদ লেনিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাউফল পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারস্বরূপ এই শাড়ি বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উদার ও প্রগতিশীল রাজনৈতিক দল। বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতিই এ দেশের মূল শক্তি। প্রতিটি ধর্মের উৎসব সবার জন্য পবিত্র, শ্রদ্ধার ও আনন্দের।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও সমমর্যাদায় পালনের পরিবেশ নিশ্চিত করা। বিএনপি এমন একটি সহাবস্থানমূলক সমাজ গড়ে তুলতে চায়, যেখানে কোনো ধর্মীয় উৎসব পালনের সময় মানুষকে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়।”

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, বাউফল পৌরসভার কেন্দ্রীয় কালীমন্দিরসহ উপজেলার সব পূজামণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বাউফল উপজেলা বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা। এছাড়া উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, দুই জনের ২ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!

বাউফলে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :