ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৯ বছরেও বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি

২৬শে আগস্ট ফুলবাড়ী ট্রাজেডি দিবস

আসাদুর রহমান হাবিব:

আজ ২৬শে আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ১৯ বছরেও বাস্তবায়ন হয়নি বহুল আলোচিত ৬ দফা চুক্তি, বরং এ পর্যন্ত দুইটি মামলা হয়েছে বলে জানা গেছে।

২০০৬ সালে এই দিনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে দেশ ত্যাগে বাধ্য করার দাবিতে আন্দোলনে নামেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ীর বিভিন্ন অরাজনৈতিক পেশাজীবী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থীসহ কয়লাখনি এলাকার হাজারো মানুষ।

ঐদিন আন্দোলনরত গণমানুষের উপর টিআর সেল ও নির্বিচারে গুলি চালায় পুলিশ ও বিজিবি। এতে নিহত হন আমিন, সালেকিন ও তারিকুল, আহত হন কয়েক শত আন্দোলনকারী।

প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার, ২৬শে আগস্টকে রক্তাক্ত ফুলবাড়ী ট্রাজেডি দিবস হিসেবে পালন করছে জাতীয় কমিটি, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং খনি এলাকার সাধারণ মানুষ।

সকাল সাড়ে ৯টায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করে ফুলবাড়ী শহরে কালো ব্যানারসহ শোকর‌্যালি বের করেন। পরে শহীদ আসাদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০০৬ সালের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বেলা সাড়ে ১১টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে বক্তারা বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। বর্তমান সরকার জনগণের স্বার্থে কাজ করার কথা বলেছে—আমরাও তা প্রত্যাশা করি।”

১৯ বছর পূর্ণ হলেও এখনো ৬ দফা চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০৬ সালের ২৬শে আগস্ট, তৎকালীন সরকারি বাহিনীর গুলিতে ৩ জন শহীদ হন, আহত ও পঙ্গু হন দুই শতাধিক মানুষ। এই আত্মত্যাগের বিনিময়েই রক্ষা পায় প্রাণ, প্রকৃতি, কৃষিজমি, বসতভিটা ও জাতীয় সম্পদ।

তারা বলেন, ফ্যাসিস্ট আমলের দায়ের করা অনেক মামলা প্রত্যাহার করা হলেও ফুলবাড়ী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি ও প্রকল্প বাতিল করে রাষ্ট্র সংস্কারের দাবি বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

১৯ বছরেও বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি

২৬শে আগস্ট ফুলবাড়ী ট্রাজেডি দিবস

আপডেট টাইম : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
মোঃ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :