ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়ায় ট্রলি দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নির্বাক পরিবার

হাতিয়ায় পাওয়ার টিলার দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী, মা-বাবা। গতকাল বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাখাওয়াত মার্কেটের পাশে গাড়ি এক্সিডেন্টের এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাওয়ার টিলার চালক স্বপন (২৮) একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রামের রেজু মাঝির দ্বিতীয়ত ছেলে। হঠাৎ করে পরিবারের কাণ্ডারিকে হারিয়ে ভবিষ্যতের চিন্তায় দিশাহারা হয়ে পড়েছেন স্ত্রী, পিতামাতাসহ ৯ সদস্যের পরিবার। নিহত স্বপন পরিবারের দ্বিতীয় সন্তান হলেও সবকিছু তাকেই দেখতে হয় বলে জানান স্বজনরা।

পরিবার এবং স্থানীয়দের থেকে জানা যায়, চালক স্বপন গতকাল বিকেলের দিকে পাওয়ার টিলারে বালি বোঝাই করে সাখাওত মার্কেটের নিকটস্থ রাস্তায় আসে। এসময় গাড়ি ব্রেক দিতে গেলে সামনের অংশ উল্টে ড্রাইভারকে চেপে ধরলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী রাসেল জানায়, দুর্ঘটনার সময় গাড়ির সাথে ড্রাইভার ছাড়া আর কেউ ছিলনা। ফলে দুর্ঘটনাটি দেখে সে আরেকজনকে ডেকে নিয়ে বহু কষ্টে ড্রাইভার স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে নোয়াখালী জেলা সদর হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল এবং পথিমধ্যে তার মৃত্যু হয়।

পরে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে নিহত স্বপনের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় জানাযাতে ৩ হাজারের অধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোল জানান, গাড়ির চালক স্বপন একজন ভাল মনের ছেলে ছিল। গাড়ি দুর্ঘটনায় তার এ মৃত্যুতে আমরা খুব ব্যথিত এবং তার পুরো পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমন দুর্ঘটনা থেকে সকলকে সাবধানে চলাচলেরও পরামর্শ দেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হাতিয়ায় ট্রলি দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নির্বাক পরিবার

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :