ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে বাস ও ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১৫

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) একটি বাস ও রডবোঝাই ট্রাকের (চট্ট মেট্রো-চ-১১-৭৬৫৩) মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মধুখালী উপজেলার মরিচ বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচ বাজার মোড়ে লোহার রডবোঝাই একটি ট্রাক ঘোরানোর সময় রাস্তা পারাপারের চেষ্টা করলে মেহেরপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের হেলপার অন্য গাড়িকে চলাচলের সংকেত দিতে সড়কের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। সংঘর্ষের পর তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক অর্জুন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ট্রাকের চালকসহ বাস ও ট্রাকের অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর রেকারের মাধ্যমে যানবাহন দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে বাস ও ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ১৫

আপডেট টাইম : ৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :