ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা জানাল ধর্ম মন্ত্রণালয়

চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এ জন্য হজযাত্রীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে টিকা ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২১ মে থেকে হজের প্রথম ফ্লাইট নির্ধারিত রয়েছে। হজযাত্রীদের হজে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

সরকারি হাসপাতাল অথবা সরকারের অনুমোদিত বেসরকারি যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্স-রে, ইসিজি, ব্লাড গ্রুপ, ইউরিন-আরএমই, ব্লাড সুগার রিপোর্ট উল্লিখিত টিকাকেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে।

এসব পরীক্ষা বিগত তিন মাসের মধ্যে করা হয়ে থাকলে পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই। শুধু আগের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, হজ অফিস, আশকোনা) থেকে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করে এবং নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে।

প্রয়োজনে হজবিষয়ক পোর্টালে গিয়ে তার ট্র্যাকিং নম্বর লিখে সার্চ দিলে ই-হেলথ প্রোফাইল ফরম প্রিন্ট করা যাবে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো নিজ নিজ ইউজার আইডির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ প্রিন্ট করে হজযাত্রীকে সরবরাহ করবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র অথবা নিকটবর্তী রেজিস্ট্রেশন সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সনদের প্রিন্ট সংগ্রহ করবেন। কোনো হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে হজযাত্রীরা রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে স্থাপিত মেডিক্যাল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ নিতে পারবেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজশাহীতে ভুয়া ছাড়পত্রে বিএনপি নেতা জেলহাজতেঃ ফেঁসে যাচ্ছেন বাদী ফয়সাল

error: Content is protected !!

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা জানাল ধর্ম মন্ত্রণালয়

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :