ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় (লোহাগড়ার সেনা ক্যাম্প) এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম মোল্যা হৃদয় (১৬) নিহত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। এ সময় তার দুই সহপাঠী বন্ধু সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
নিহত হৃদয়ের বন্ধু রফিক জানায়,  প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্য্যাম্বুলেন্সের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন,   যশোর থেকে আসা ঢাকাগামী একটি এম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক তামিম গুরুতর আহত হন। এছাড়া পেছনে থাকা আরহীও আহত হন।  গুরুতর তামিমকে যশোরে নেয়ার পর মৃত্যু হয় বলে তিনি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দেখতে মণ্ডপ পরিদর্শন করল বিজিবি

error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :