দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দেখতে মণ্ডপ পরিদর্শন করল বিজিবি
হিলি প্রতিনিধিশারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
হিলি প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবির অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।