দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ভেড়ামারায় সরকারি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড ও জরিমানা
ইসমাইল হোসেন বাবু সিনিয়র ষ্টাফ রিপোর্টারকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অপরাধে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের লালপুর উপজেলার দয়ারামপুর দিলালপুর পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. আশিকুর রহমান (৩২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ জোয়াদ্দার পাড়া গ্রামের শওকত ইসলামের ছেলে মো. নাহিদ ইসলাম (২৩)।জানা যায়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির অধিভুক্ত বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারা অনুযায়ী গ্রেপ্তার দুইজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ইসমাইল হোসেন বাবু সিনিয়র ষ্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অপরাধে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের কাছে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের লালপুর উপজেলার দয়ারামপুর দিলালপুর পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. আশিকুর রহমান (৩২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ জোয়াদ্দার পাড়া গ্রামের শওকত ইসলামের ছেলে মো. নাহিদ ইসলাম (২৩)।
জানা যায়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির অধিভুক্ত বাংলাদেশ-ইন্ডিয়া পাওয়ার ট্রান্সমিশন সেন্টারের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারা অনুযায়ী গ্রেপ্তার দুইজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।