ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ২৯৭ বার পঠিত

-ছবি সংগৃহীত।

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে উঠে। প্রথমে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে সরকারপ্রধান হিসেবে অন্য উপদেষ্টাসহ আরও একবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস। এরপর ১০টা ২০ মিনিটে হেলিকপ্টার করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব হওয়ায় গ্রাহকের ট্রাক আটকের অভিযোগ

error: Content is protected !!

স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
ডেস্ক রিপোর্ট :