ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্কুলছাত্রীর ধুমপানের ভিডিও করলেন শিক্ষক, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে ১জন ছাত্রী আত্মহত্যা করে

কুষ্টিয়ার কুমারখালী সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের  ছাদে ৫জন ছাত্রীর ধূমপান করছিল। এই দৃশ্য ফোনে ভিডিও ধারণ করেন অত্র বিদ্যালয়ের দুই শিক্ষক। পরে ছাত্রীদের ডেকে অপমান করার পর সেই ভিডিও পিতা-মাতাকে জানাবে বা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার  ভয় দেখান তারা। সেই ভয়ে গলায় ফাঁস দিয়ে জিনিয়া খাতুন ৭ম শ্রেণীর স্কুলছাত্রী জিনিয়া খাতুন আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃত জিনিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের হঠাৎ পাড়ার জিল্লুর শেখের মেয়ে। সে সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

জিনিয়ার মামা জাহিদ  বলেন, শিক্ষকরা বকাবকি ও অপমান করায় জিনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি ওরা ৫ জন বান্ধবী সিগারেট খাচ্ছিল। সেটার ভিডিও ধারণ করে লাল্টু নামে এক শিক্ষক। পরে লাল্টু ও শিউলিসহ কয়েকজন শিক্ষক জিনিয়াসহ কয়েকজন ছাত্রীকে অপমান করে এবং অনলাইনে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়। স্কুল থেকে এসে সে বিকেল ৪টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাল্টু মাস্টারের চরিত্র ভালো না। সে আমার বোনের মেয়ের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। লাল্টু মাস্টারসহ অভিযুক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

error: Content is protected !!

স্কুলছাত্রীর ধুমপানের ভিডিও করলেন শিক্ষক, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে ১জন ছাত্রী আত্মহত্যা করে

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :