ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সুদান থেকে জেদ্দায় বাংলাদেশীদের সরিয়ে নিতে সরকার ৪টি বিমান ভাড়া করছে

সুদান থেকে অবশিষ্ট বাংলাদেশী নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নিতে বাংলাদেশ সরকার নিজস্ব খরচে চারটি ফ্লাইট ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা আমাদের নিজস্ব অর্থে চারটি বিমান ভাড়া করেছি। পোর্ট সুদান থেকে বাংলাদেশীদের জেদ্দায় পরিবহনের জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোন জাহাজ পাইনি।’

তিনি বলেন, সুদানে অপেক্ষারত বাংলাদেশীদের খাদ্য সরবরাহের জন্য বাংলাদেশ সরকার জেদ্দা মিশনের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাঠিয়েছে।

আলম বলেন, চার্টার্ড ফ্লাইটের মধ্যে তিনটি আজ পরিচালনা করা হবে এবং চতুর্থটি আগামীকাল পরিচালনা করা হবে। উদ্ধারকৃত বাংলাদেশীদের জেদ্দা থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় তাদেরকে জেদ্দা থেকে ঢাকায় আনার জন্য অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিল থেকে অর্থ দেয়া হয়েছে এবং আইওএম বিমান টিকিটের জন্য সহায়তা করেছে।

গত মঙ্গলবার ১৩৬ জন বাংলাদেশী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
বাংলাদেশে আসার পর ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এবং আইওএম থেকে প্রত্যাবর্তনকারীদের খাবার এবং পরিবহন ভাতা প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

সুদান থেকে জেদ্দায় বাংলাদেশীদের সরিয়ে নিতে সরকার ৪টি বিমান ভাড়া করছে

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :