ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যল‌য়ের প‌রিচালক

ফ‌রিদপু‌রের সালথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় অসহায় ও ভূমিহীনদের দেওয়া নির্মিতব্য ২৪টি ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান।

আজ বুধবার (০১জুন) দুপুরে সালথা উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণাধীন মাঝার‌দিয়া ইউনিয়নের বাতা গ্রামের ২৪ টি আশ্রয়ণ প্রকল্পের ঘরের অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেয়।এসময় কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।এছাড়াও উপকারভোগী, স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। সালথা উপজেলা কে ‘ক’ শ্রেণির ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণার জন্য। উপস্থিত সকল চেয়ারম্যানগণ একমত প্রকাশ করেন। তারা বলেছেন ৩য় পর্যায়ের পরে ‘ক’ শ্রেণির ভূমিহীন গৃহহীন থাকবে না।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণার পরেও যদি ‘ক’ শ্রেণির ব্যক্তি পাওয়া যায় তার জন‌্যও ঘর বরাদ্দ দেয়া হবে, এ প্রকল্প চলমান থাকবে। তবে ‘খ’ শ্রেণির ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় ঘর বরাদ্দ ব‌্যাপা‌রে তি‌নি ব‌লেন, ‘খ’ শ্রেণীর ঘ‌রের জন‌্য সময় লাগবে, আপনাদের ধৈর্য ধারন করতে হবে।

এসময় বি‌ভিন্ন উপকারভোগীরা জানান, সালথায় এই পর্যায়ের ঘর গুলো খুব মজবুত হচ্ছে, রড দিয়ে ঘর বানাচ্ছেন, ইউএনও আপা নি‌জেই প্রায়ই সময় ঘর দেখতে আসেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করি। আর ইউএনও আপা খুব ভালো, তার সাথে আমাদের দেখা হয় স্পটে আসলে।”

আরও পড়ুনঃ নড়াইলে মা-বাবাকে মারপিটের ঘটনায় ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছ‌লিমা আকতার, উপজেলা প্রকৌশলী মো: তৌহিদুর রহমান, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প‌রি‌তোষ বা‌ড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউ‌পি চেয়ারম‌্যান মো: ফারুকুজ্জামান মিয়া, সালথা উপ‌জেলা আওয়া‌মী লী‌গের সহসভাপ‌তি ও মাঝার‌দিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আফছার মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউ‌পি চেয়ারম‌্যান মো: শহীদুল হাসান খান সোহাগ, রামকান্তুপুর ইউ‌পি চেয়ারম‌্যান ‌মো: ইশারত হো‌সেন, যদুন‌ন্দি ইউ‌নিয়‌নের ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান এস এম ফ‌রিদ হো‌সেনসহ বি‌ভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যল‌য়ের প‌রিচালক

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :